গ্রামীণফোনে কমপক্ষে ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত কার্যকর হচ্ছেনা

গত কয়েকদিন ধরেই গ্রামীণফোন গ্রাহকরা একটা বিষয় নিয়ে বেশ আলোচনা সমালোচনা করেছিলেন। গ্রামীণফোন তাদের গ্রাহকদের মোবাইলে এসএমএস এবং মাইজিপি অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে ১০ জানুয়ারি থেকে জিপি সিমে ৩০ টাকার কম আর রিচার্জ করা যাবেনা। 

এর আগে জিপিতে ২০ টাকার কম রিচার্জ করা যাচ্ছিল না। ২০২২ এর মাঝামাঝি এসে গ্রামীণফোন মিনিমাম রিচার্জ অ্যামাউন্ট ১০ টাকা থেকে ২০ টাকায় নিয়ে আসে। আর এখন ২০২৪ এ নতুন বছরের শুরুতেই রিচার্জ পরিমাণে আবার একধাপ বৃদ্ধি মেনে নিতে পারেননি অসংখ্য ব্যাবহারকারী।

গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্টে এবং নিজ নিজ প্রোফাইলে অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মিনিমাম রিচার্জ করার পরিমাণ ৩০ টাকা কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে গ্রামীণফোন।

Post a Comment

0 Comments